ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

তাহসানের ভক্তের অবাক কাণ্ড, আঁকলেন ৭ হাজার ২০০ ছবি! 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২০
তাহসানের ভক্তের অবাক কাণ্ড, আঁকলেন ৭ হাজার ২০০ ছবি! 
ছবি: সংগৃহীত

তারকাদের ভক্তের অভাব নেই। এর মধ্যে পাগল ভক্তের সংখ্যাও থাকে অনেক। এবার জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা তাহসানের এক পাগল ভক্তের খোঁজ মিললো। ওই ভক্তের নাম রাকিব সানকে। তার পৈতৃক বাড়ি ঢাকার কামরাঙ্গীর চরে। তবে জন্ম জার্মানিতে সেখানেই বসবাস করেন তিনি। এই ভক্ত এক বছরে নিজে হাতে তাহসানের ৭ হাজার ২০০টি ছবি আঁকলেন।

ওই ভক্ত বলেন, গত এক বছরে তাহসানের ৭ হাজার ২০০টি ছবি এঁকেছি। ‘অভিমান আমার’ অ্যালবামের পোস্টার এঁকে ফেসবুকে পোস্ট করার পর তাহসান ভাই কারো মাধ্যমে দেখতে পান। এরপর নিজের ফেসবুক পেজেও শেয়ার করেন, যা আমাকে উৎসাহ জোগায়। 

রাকিব সানকের আঁকা তাহসানের ছবি

Advertisement

তিনি জানান, একটি ছবি আঁকতে তার ১০ থেকে ২০ মিনিট লাগে। এমেনা দিন গেছে, ৫০টি ছবি এঁকেছেন। এসব ছবি সংগ্রহের পাশাপাশি ফেসবুকেও শেয়ার করেন তিনি। 

রাকিব সানকের আঁকা তাহসানের ছবিরাকিব সানকে বলেন, তাহসানের কয়েকজন ভক্তও আমার কাছ থেকে তার ছবি নিয়েছেন। দু-একজন প্রশ্ন তুলেছিলেন ছবিগুলো আমার আঁকা, নাকি গ্রাফিকসে কাজ করা! তখন ছবি আঁকার ভিডিও দিলে তারা বিশ্বাস করেন, অবাক হন!

রাকিব সানকের আঁকা তাহসানের ছবিরাকিব সানকে ২০০৪ সাল থেকে তাহসানের গান শুনেন। তারা বাবা দেশ থেকে গানের সিডি ও সিডি প্লেয়ার নিয়ে যেতেন।  তার নতুন কোনো গান প্রকাশিত হলে সংগ্রহ করে সারা দিন শুনেন তিনি। 

রাকিব সানকের আঁকা তাহসানের ছবিবর্তমানে রাকিব সানকে এক মাস ধরে ক্যানভাসের ওপর পাথর দিয়ে তাহসানের ছবি আঁকছেন। এ ছাড়া ২২০টি ছবির একটি অ্যালবাম করছেন। এগুলো তাহসানের হাতে তুলে দিতে চান তিনি।

রাকিব সানকের আঁকা আরো ছবি দেখতে এখানে ক্লিক করুন

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!